প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৯:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চরমোনাই’র নমুনায় মাহফিলের বাঁশ কালেকশন আনুষ্ঠানিক উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ৮,৯,১০ চাঁদপুরে চরমোনাইয়ের নমুনায় তিন দিন ব্যাপী মাহফিলের প্যান্ডেলের কাজের জন্য বাঁশ কালেকশন শুরু হয়েছে।
বাঁশ কালেকশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন তিনি তৎক্ষণিক কালেকশন কার্যক্রম উদ্বোধন কালে বলেন এ মাহফিল বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত হলেও এ মাহফিলটি চাঁদপুর সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের মাহফিল,যে মাহফিলটি বিগত দিনে চাঁদপুর বাসির কাছে একটি আবেদনের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
যে মাহফিলে বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বিগত বছরগুলোতে আপনারা এই মাহফিলকে সর্বাত্মক কামিয়াব করার জন্য যে শ্রম মেহনত দিয়েছেন তার বিনিময় আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই যার বিনিময়ে একমাত্র মহান মালিকের কাছ থেকে অবশ্যই আপনারা পাবেন । এই মাহফিলের ইন্তেজামে যতগুলো কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো বাঁশ কালেকশন করা তাই এই কঠিন কাজে যারা অংশগ্রহণ করবেন আল্লাহ তাদের উত্তম বিনিময় দিবেন। তাই সকল উপজেলা ইউনিয়ন ওয়ার্ড মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃত্বে সকল ধর্মপ্রাণ এলাকাবাসিকে সাথে নিয়ে বাঁশ কালেকশন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আজকের এই বাঁশ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ রাকিব হোসেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মজিবুর রহমান সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সেক্রেটারি মোঃ মাসুদ আলম, সংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম,বর্ ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি ক্বারী মোস্তফা পাটওয়ারী, যুব নেতা আবু হুরায়রা ও বায়েজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন