প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ১২:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চরমোনাই’র নমুনায় মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা 

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ৮,৯,১০ নভেম্বর চাঁদপুরে চরমোনাই’র নমুনায় তিনদিন ব্যাপী মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মাহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ অক্টোবর বেলা ১১টায় মুজাহিদ কমপ্লেক্স ওয়ারলেস মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সম্মানিত ছদর আলহাজ্ব সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মাহমুদ ইকবাল সাংগঠনিক সম্পাদক মাওলানা জোবায়ের আহমেদ।
মতবিনিময় সভায় মাহফিলের করণীয় বিষয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয় । মাহফিলকে সুন্দর সুশৃঙ্খল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আল মাহমুদ ইকবাল । এ বছর চরমোনাই’র নমুনার মাহফিলের মূল টার্গেট হলো প্রত্যেক ওয়ার্ড থেকে কাফেলা বদ্ধ হয়ে মাঠে অবস্থান করা। এ জন্য এখন থেকেই কাফেলা তৈরি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে এই মাহফিলে উপস্থিত করানোর বিষয়ে সবোর্চ্চ প্রচেষ্টা চালানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়।
মাহফিলের প্যান্ডেল,স্টেইজ, মেহমান খানা বাথরুম, স্বেচ্ছাসেবক টিম,নিরাপত্তা সহ প্রত্যেক বিভাগের কার্যক্রমের উপর আলোচনা পেশ করা হয়। ইহা ছাড়া সকল ইন্তেজামের বিষয়ে জেলা মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক হযরত মাওলানা নুরুল আমিন, এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ন আহবায়ক মাওলানা আনসার আহমেদ আলহাজ্ব শাহজাহান মোল্লা,যুগ্ম সদস্য সচিব মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন খান, মোঃ সাব্বির আহমেদ ওসমানী, স্বেচ্ছাসেবক প্রধান শাহ জামাল গাজী সোহাগ,বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন,আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,মুফতি আমির হোসেন বিন নূরী, ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ,মুফতি ইমরান হোসাইন,হাফেজ হাবিবুর রহমান, মোঃ ইকবাল হুসাইন,মাওলানা আফসার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন