প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৪:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ৯টি কলেজ থেকে সর্বমোট ২ হাজার ১শত ৮৫জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৭শ ৩৮জন উত্তীর্ণ হয়েছে।

তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ৩৬ জন। শতকরা পাশের হার ৮০%। প্রতি বছরের ন্যায় এবছরেও ধারাবাহিকতায় শীর্ষ স্থান ধরে রেখেছে চাঁদপুরের কচুয়ার হাসিমপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ।

এ কলেজ থেকে এ বছর ১শ ৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহনে ১০০ভাগ পাশ সহ জিপিএ ৫ পেয়েছে ৭২ জন। কুমিল্লা বোর্ডে ৫ম ও চাঁদপুর জেলার প্রথম স্থান অধিকার করেছে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজটি।

এছাড়া কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৩ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ১২ জন, পাশের হার ৮৭.০৭%। শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার ৮৩.০৫%। সাচার ডিগ্রি কলেজ ৩৫৪জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৮৩জন, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, পাশের হার ৮১.০৯%। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৬৫জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার ৬৪%। নুরুল আজাদ কলেজ ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাশের হার ৮১.৮২%। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৯৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪জন, পাশের হার ৯৯.৩২%। চাঁদপুর এম. এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ৯৬জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ০৩জন, পাশের হার ৯৭.৯২%। নিন্দপুর এম কে আলমগীর স্কুল এন্ড কলেজ ২৪৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১১৫জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাশের হার ৪৬.৩৭%।

অপর দিকে আলিম পরীক্ষায় ৪শ’ ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪শ’ ০৯জন কৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে ৫০ জন। যার পাসের হার ৯৬%।

এ বছর উপজেলা মাদ্রাসা পর্যায়ে শীর্ষ অবস্থান করছে আশ্রাফপুর ফাজিল মাদ্রাসা।

এ প্রতিষ্ঠান থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ শতভাগ উত্তীর্ণ হয়েছে । জিপিএ ৫ পেয়েছে ৮জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন