প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৫:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই : অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন

সাইদ হোসেন অপু চৌধুরী

ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এ প্রতিপাদ্যে চাঁদপুরে বাংলাদেশ জাতীয় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে ৫১ তম গ্রীষ্মকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন দাবা ও সাঁতার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ এর সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)’ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়াই অন্যতম শক্তি, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে।

তিনি বলেন, প্রতি বছর সাঁতার না জানার ফলে দেশে সতেরো হাজার শিশু মৃত্যুবরণ করে, যা গড়ে ৪৬ জন। সুতরাং সাঁতার জানা সবার জন্যে জরুরি। সুস্থভাবে জীবনযাপন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও করতে হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ।

প্রসঙ্গ, উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পুকুড়ে ৪০টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। আজ ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর দ্বিতীয় দিনে কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন