প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৬:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শত অন্যায়ের শিকার হয়েও খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যায়নি : মঞ্জিল হোসেন

এস. এম ইকবাল
ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জিল হোসেন বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই জনগণের জন্য দেশে থেকে রাজনীতি করে গেছেন। তিনি দলকে ছেড়ে কখনো যাননি। এক-এগারোয় খালেদা জিয়াকে বারবার চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি। স্বৈরাচারী হাসিনার আমলে নানা ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া। শত অন্যায়, অত্যাচারের শিকার হয়েও তিনি দেশ ছেড়ে চলে যায়নি। তবে সময়ের ব্যবধানে সেই স্বৈরাচারী হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, যে কারনে স্বৈরাচার হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি প্রত্যাশা করি বিএনপি পরিচয় দিয়ে এমন কোন কাজ করবেন না, যেন আপনারাও তাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। আপনারা অবশ্যই সজাগ থাকবেন বিএনপির কমিটিতে স্বৈরাচারের কোন দোসর যেন অন্তর্ভুক্ত না হয়।
ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন, হুমায়ুন কবির টিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজু হোসেন , সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন,উপজেলা ছাত্রদলের সদস্য জুয়েল প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন