শাহরাস্তি উপজেলার বন্যাদুর্গতদের পূর্নবাসনকল্পে বন্যার্তদের মাঝে ঢেউটিন, শিশুখাদ্য, গো- খাদ্য,দুজন শিক্ষার্থীকে বাইসাইকেল, সার- বীজ, নগদ অর্থের সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বক্তব্য রেখে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করেন।

তিনি আগন্তক সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি এ প্রণোদোনার সঠিক ব্যবহার করবেন।
এবার দীর্ঘমেয়াদি বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই দুঃখ কষ্ট অভাব মোছনে এ প্রণোদনা জীবন জীবিকায় সহায়ক হবে বলে তিনি জানান। ওই সময় তিনি সুবিধাভোগী মানুষের দুঃখ কষ্টের খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরো সহায়তা করার জন্য পরামর্শ দেন।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, সমবায় অফিসার মোঃ মোতালেব খান, মৎস্য অফিসার মো: তৌসিব উদ্দিন, আইসিটি অফিসার মো: শাহজাহান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, সুবিধাভোগী, গণমাধ্যম কর্মী, এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওই সময় বন্যাদুর্গতদের পূর্নবাসনকল্পে বন্যার্তদের মাঝে ঢেউটিন, শিশুখাদ্য, গোখাদ্য, বাইসাইকেল নগদ অর্থ ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।
যার মধ্যে ২০জন উপকারভোগীকে নগদ টাকা ঢেউটিন, ২ জনকে গো-খাদ্য, ২ জনকে শিশু খাদ্য, ২ জন শিক্ষার্থীকে দুটি বাইসাইকেল, সমাজসেবা বিভাগের দুটি চেক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের দুটি চেক ২৫ এবং ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
একই সঙ্গে উপজেলা কৃষি অফিসের আওতায় উপজেলার বন্যাদুর্গতদের পূর্নবাসনকল্পে বন্যার্তদের মধ্যে রবি মৌসুমের প্রণোদনার ৬শ’ ৬০ কৃষকের মাঝে বীজ সার।
সবজি উফসিবীজ ৬ শ’ ৫০ জন এবং সবজি হাইব্রিড বীজ ৮ শ’ জন কৃষককে দেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মোঃ মাসুদ রানা