প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট আমিন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এর উদ্যোগে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের আমিন/ সার্ভে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২৫ অক্টোবর’২৪, শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুদী (মোহসিনিয়া) ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

ময়নামতি সার্ভে ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আসাদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ হোসেন আখন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিষ্ণুদী (মোহসেনিয়া) ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: জসিম উদ্দিন, দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার কাদের পলাশ।

অনুষ্ঠান শেষে ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন