প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ৭:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চরমোনাই নমুনা মাহফিলের প্যান্ডেলের তৈরির কাজ শুরু

প্রেস বিজ্ঞপ্তি
৮, ৯, ১০ নভেম্বর’২৪ চাঁদপুরে চরমোনাই নমুনা মাহফিল অনুষ্ঠিত হবে।
৮ নভেম্বর শুক্রবার বাদ জুমুআ উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।
এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম মাহফিল উপস্থিত হয়ে নসিহত পেশ করবেন।
গত দু’দিন বৈরি আবহাওয়া থাকায় আজ মাহফিলের প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। \
মাহফিলে আগত মুসল্লিদের জন্য ওজু, গোসলের ঘাট ও টয়লেট নির্মানের কাজ দু’একদিনের মধ্যেই শুরু হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন