প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৯:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও ফ্রি-মেডিকেল ক্যাম্প

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে এক স্বাস্থ্যসেবা কার্যক্রম ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে থেকে বিকাল অবধি মেহের কালীবাড়ী স্কুল মাঠে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি মো: আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি: মুমিনুল হক।
তিনি বক্তব্য বলেন,আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময় বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এই যুবরাজনীতির প্রতিষ্ঠা করেন তিনি।
যেটি আজ দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি আন্দোলন সংগ্রামে এ যুবদলের অবদানের কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
পরিশেষে আজকের আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মুহাম্মদ সাইফুল ইসলাম শামীম, ডা: মোহাম্মদ নুরুননবী, ডাঃ খালিদুর রহমান জিহাদ, ডা: শাওন ও ডাঃ দীপক সহ বিশেষজ্ঞ চিকিৎসকগন ২ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনা এতে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মো: বেলায়েত হোসেন সেলিম,যুবদলের সাবেক  সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান,পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক  মো: শাহজাহান, পৌর  যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু,  উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম  পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক, যুব নেতা মো: আজগর হোসেন  মোল্লা, মো: আদনান নোমান,  আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায়  শাহরাস্তি উপজেলা ও পৌরসভা  বিএনপি, যুবদল,ছাএদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন