প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাঁতার প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন

ক্রীড়া প্রতিবেদক

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় অনুর্ধ্ব ১৬ সাঁতার প্রতিযোগিতায় জয়লাভকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪- ২৫  এর আওতায় এ কমসূচী পালন করা হয়।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া  অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত।

সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার ৬ টি বিদ্যালয়ের ৫২ জন শিক্ষাথী।

অংশ নেয়া দলগুলো হলো-পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়, মৈশাদী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও হাসান আলী  সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন