প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৪:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সেনাবাহিনীর বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

নিজস্ব প্রতিনিধি
চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছয়জনকে  চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরন করা হয়।
গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর)।
আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জের ইউ এন ও তাপস শীল, সিনিয়র ওয়ারন্ট অফিসার ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদসহ আরো অনেকে।
হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়।
বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে হাজীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে।
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন