প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ১১:৪৪ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস উদযাপন

মনিরুল ইসলাম মনির

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমানুর রহমান আমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার এসআই রতন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, কেন্দ্রীয় মতলব সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন, সমবায়ী রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম।

এসময় ইউএনও একি মিত্র চাকমা বলেন, সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। প্রতিটি মানুষের ভবিষ্যতে জীবন সুন্দর ও অভাব মুক্ত রাখতে সমবায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়ম মেনে সমবায় করুন, সমবায়ী হোন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ নতুনভাবে সাজাতে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলেই সমবায়ের মাধ্যমে সঞ্চয় করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন