প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ৭:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ষড়যন্ত্র মোকাবিলা করতে মির্জা ফখরুলের আহ্বান

প্রিয় চাঁদপুর ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতা যেভাবে ফ্যাস্টিস্ট, সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনও গ্রহণ করা হবে না। দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিয়ে মির্জা ফখরুল, ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা।

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন-চট্টগ্রাম সিটি করপোরেশনের জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জিতেছিলেন। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা জোরপূর্বক সেই ফলাফল কেড়ে নিয়েছে। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই, তারা ন্যায়বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছেন।

অন্তর্বর্তী সরকার আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শাহাদাতকে শপথ গ্রহণের ব্যবস্থা করায় তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, যুগ্ম মহাসচিব মাহমুদ নবী সোহেল প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন