প্রকাশের সময়: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, আজকের শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। আগামী প্রজন্ম যাতে দেশের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আমরা শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থারে সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি উপলক্ষে এ প্রতযোগিতার আয়োজন করে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই সকল শিশু তাদের শিক্ষা অব্যাহত রাখুক। আর তাই আমরা প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছি এবং তাদের বৃত্তি ও উপবৃত্তি দিচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, তাঁর সরকার শিশুদের গান ও চিত্রাঙ্কনের মত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ দিচ্ছে যাতে তাদের মেধা ও চিন্তা-চেতনা সঠিকভাবে বিকশিত হয়।

মতলব উত্তর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন