প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রফেসর এম তবিবুল্লার মৃত্যু, দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর এম তবিবুল্লাহ ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি—–রাজিউন।

১৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রফেসর এম তবিবুল্লার জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মিন্টু পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপদার, সাবেক কমান্ডার আলী হোসেন, কাউন্সিলর জাহিদুল হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন