প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নবাগত ইউএনও’র সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

অনলাইন ডেস্ক

মো. রাছেল : কচুয়া উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ’র সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দমতবিনিময় করেছেন ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নব যোগদানকৃত ইউএনও মো. মোতাছেম বিল্যাহ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে জড়িতদের আমি সম্মান করি। আমি বিশ্বাস করি কচুয়াকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অগ্রহী ভূমিকা পালন করবেন। এবং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার ও রাকিবুল হাসান।

এসময় কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,আমির হোসেন মজুমদার, যুগ্ন সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম,কোষাধক্ষ্য মো.মহসিন হোসাইন,দপ্তর সম্পাদক শান্তু ধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদকআলী আক্কাছ তালুকদার, সদস্য সনতোষ চন্দ্র সেন, মাইনউদ্দীন আহমেদ সবুজ,মো. রাছেল, সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

প্রসংগত মো. মোতাছেম বিল্যাহ ৩৩তম বিসিএসে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৪সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। সর্বশেষ তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এবং গত ৯জানুয়ারি রবিবার তিনি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন