প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদের যোগদান

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক প্রধান একাডেমিক নির্বাহী হিসেবে যোগদান করলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ।তিনি একজন বাংলাদেশী গণিতবিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক।
শনিবার (৯ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ যোগদান পত্রে স্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তার নতুন যাত্রার সূচনা হয়।
এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক কাম কম্পিউটার টাইপিস্ট মো. এনামুল হক।
উপাচার্য তার শুভেচ্ছা বক্তব্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সকলের প্রতি এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অসামান্য অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তিনি সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাথে পরিচিত হয়ে তাদের সঙ্গে উষ্ণ আলোচনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন