প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ৫:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শাহ্ মাহমুদপুর ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরন সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক দিনব্যাপী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা ৪ নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী অবহিতকরন সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও সিসিডিএ সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনায় সভা পরিচালনা করেন প্রকল্পের কর্মকর্তা মো: শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন সিমস প্রজেক্টের হেলভেটাস বাংলাদেশ এর প্রতিনিধি মির্জা লায়লা ফেরদৌস, বিদ্যুৎ কর্নেলিয়াস গোমেন্স ও সিসিডিএ এর প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান। প্রায় ৩৫ জন গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ৪ নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আকন্দ রোকন, সকল ওয়ার্ডের মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য: শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স( সিসিডিএ) চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

সিসিডিএ সিমস প্রকল্প চাঁদপুর জেলা ৬ টি উপজেলার প্রাথমিক ভাবে ৩০ টি ইউনিয়নের তাঁদের কার্যক্রম আগামী ৪ বছরের জন্য পরিচালনা করে থাকবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন