প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে এপিপি হলেন অ্যাড. আলম খান মঞ্জু

সাইদ হোসেন অপু চৌধুরী

এডভোকেট আলম খান মঞ্জু চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন ।

১৩ নভেম্বর চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

ওই তালিকা পেয়ে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন অ্যাড. আলম খান মঞ্জু।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের মৃত আলহাজ্ব আব্দুস সাত্তার খানের সুযোগ্য সন্তান এডভোকেট আলম খান মঞ্জু। ছয় ভাই ও এক বোনের মধ্যে মঞ্জু সবার ছোট।

তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুল থেকে ২০০২ সালে এসএসসি, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাস করেন। নর্দান বিশ্ববিদ্যালয়ের থেকে আইন বিষয়ে স্নাতক (এল.এল.বি ফাস্ট ক্লাস) ও স্নাতকোত্তর সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে (এল.এল.এম.) পাস করেন।

ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের অবহেলিত ও গরিব দুঃখী মানুষের জন্য আইনি সেবা অব্যাহত রেখে সমাজের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে চান তিনি।

তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর (জিপি) পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন, পাশাপাশি বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন