প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ৬:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আদর্শ বিক্রি করার জন্য বিএনপির রাজনীতি করি না

এস. এম ইকবাল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার অধিনস্থ রূপসা উত্তর ইউনিয়নের ৯ ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গাব্দের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আক্তার হোসেন।
রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল তপাদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছর আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছিলাম। আমরা ওই সময়ে মিছিল সমাবেশ দূরে কথা বলতেও পারিনি। কিন্তু ৫ আগষ্টের গণ অভ্যুত্থানেরপর আমরা কথা বলতে পেরেছি। পতিত স্বৈরাচার আমাদের খুঁজে না পেলেও জনগণ ঠিকই আমাদের খুঁজে পেয়েছে। আজকের সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতিই তার প্রমাণ দেয়। কর্মী সম্মলনকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ও আনন্দ আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক যে স্বপ্ন দেখছেন তারই একটি রূপ এটি। তবে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে বিএনপি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন নফর আলী মুন্সী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম খান, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন সুমন, আব্দুল মালেক পাটওয়ারী, মো. আহসান হাবিব খান, মো. হারুন খান, ছাত্রদলের সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক মো. রিপন, সোহাগ হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন, মো. হাছান, উপজেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর মিজি প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন