প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ । ৮:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হলেন অ্যাড: ইয়াসিন আরাফাত

আদালত প্রতিবেদক

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ( সহকারি পাবলিক প্রসিকিউটর) হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক জেনারেল অডিটর ও রেজিস্টারিং অথরিটির সম্পাদক অ্যাড: ইয়াসিন আরাফাত।

অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম ২০১৬ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে আইনপেশায় জড়িত রয়েছেন।

তিনি আইনপেশার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন ।

তিনি জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গণমাধ্যমর্কমী হিসেবে চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সহিত।

তিনি চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে এপিপি ( সহকারী পাবলিক প্রসিকিউটর) মনোনীত হওয়ায় আইনজীবীরা ও আদালত সংশ্লিষ্টরা আনন্দিত হয়েছেন।

তিনি যেনো সঠিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে এজন্য সকলের দোয়া চেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন