প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কল্যানপুর ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরন সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক দিনব্যাপী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বাবুরহাট সিমস প্রকল্পের জেলা অফিসে চাঁদপুর সদর উপজেলা ৩ নং কল্যানপুর ইউনিয়নের স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী অবহিতকরন সভার আয়োজন করা হয়।

উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি হারুন অর রশিদের সভাপতিত্বে সিসিডিএ সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনায় সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: নাজমুল আহসান, প্রকল্প কর্মকর্তা আব্দুর রাহিম ও মনিটরিং অফিসার মো: রফিকুল ইসলাম, ৩ নং কল্যানপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক গাজী, সকল ওয়ার্ডের মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রায় ৩৫ জন গন্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কর্পোরেশন এসডিসি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স( সিসিডিএ) চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

সিসিডিএ সিমস প্রকল্প চাঁদপুর জেলার ৬ টি উপজেলার প্রাথমিক ভাবে ৩০ টি ইউনিয়নে তাঁদের কার্যক্রম আগামী ৪ বছরের জন্য পরিচালনা করে থাকবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন