প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ । ৭:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিনামূল্যে ৯হাজার ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে চলতি অর্থবছরে  খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ  কৃষকদের মাঝে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে এবং বিনা মূল্যে বোরো ধানে (হাইব্রিড জাত) বীজ, সার ৯ হাজার ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে  এ প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
শাহরাস্তি উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তারের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:  ইয়াসির আরাফাত।  তিনি বক্তব্য বলেন, সাম্প্রতিককালের বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা থেকে উত্তরণের সরকার প্রান্তিক পর্যায়ে কৃষকদের জন্য কৃষি প্রণোদনার ব্যবস্থা করেছে। আপনারা ওই প্রণোদনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তি নির্ভর  চাষাবাদের কলাকৌশল  প্রয়োগ  করে ফসলের  উৎপাদন বাড়িয়ে  আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন। এতে  ভাগ্য বদলে দেশ  খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে ।
এ সময় উপস্থিত ছিলেন   উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইউনুছ পাটোয়ারী, মোঃ ইসহাক খন্দকার, মোঃ শাফায়েত হোসেন, মোঃ মকবুল হোসেন,
উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহাসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন  ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী,  সুশীল সমাজের ব্যক্তিবর্গ সুবিধাভোগী প্রান্তিক পর্যায়ে কৃষক  উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আরো জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহরাস্তি, চাঁদপুর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির লক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এবার শাহরাস্তিতে চলতি অর্থবছরে  প্রণোদনা কর্মসূচি অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো ধানে (হাইব্রিড জাত) বীজ, সার প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ও উফশী জাত ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট উপকারভোগী কৃষক সংখ্যা হাইব্রিড উপকারভোগী ৬২০০ ও উফশী উপকারভোগী ৩৬০০ সর্বমোট ৯৮০০ জন জমির পরিমাণ ৯৮০০ বিঘা।প্রতিজন কৃষক ০১ বিঘা জমির জন্য নিম্নোক্তহারে যে কোন একটি ফসলের জন্য বীজ ও সার সহায়তা  দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন