প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পত্রিকাটি আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে : চাঁদপুর ডিসি মোহসীন উদ্দিন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক বাংলাদেশের আলো’ হাঁটি হাঁটি পা পা করে আজ ১৬তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও পথ অতিক্রম করে পত্রিকাটি আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। সত্য প্রকাশে বাংলাদেশের আলোর বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পত্রিকাটি মানুষের মন জয় করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ, বহুল প্রচারিত, সত্য ও ন্যায়ের পক্ষে বাংলাদেশের আলো আপোষহীন ও বদ্ধপরিকর।

 

শনিবার (২৩ নভেম্বর) দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অগ্রযাত্রার ১৬ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের আলো পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সারা জাগিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক বাংলাদেশের আলো আরও এগিয়ে যাবে বলে মনে করি।

বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম বর্ষপূর্তি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবুর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি আরও বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে।সরকার গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে বিশ্বাস করে। সে আস্থা নিয়ে রাষ্ট্রের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার সারথি হয়ে দৈনিক বাংলাদেশের আলো’ বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করবে বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি সংবাদ মাধ্যমটি উন্নয়ন সাংবাদিকতায় অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলেও আমার বিশ্বাস।

বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)’ রাশেদুল হক চৌধুরী।

দৈনিক বাংলাদেশের আলো’র সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবুর সভাপ্রধানে ও স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাভার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক বাংলাদেশের আলো’র নির্বাহী সম্পাদক শাহীন আলম, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, চাঁদপুর শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি কবির হোসেন চোকদার, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি-প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেদায়েত উল্যাহ মানিক, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা সাংবাদিক আশিক খান।

 

বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম বর্ষপূর্তিতে বক্তব্য রাখছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু।
অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং গত ৯ নভেম্বর অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন