প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ । ৫:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

পালবাজার ব্যবসায়ীদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ঐতিহ্যবাহী পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ পাটোয়ারীর উদ্যোগে পালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আকবর গাজীর সহ বাজারের যে সকল ব্যবসায়ী অসুস্থ রয়েছে তাদের আশু সুস্হতা কামনায় বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

২৫ নভেম্বর সোমবার বাদ জোহর শহরের চৌধুরী জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ সালাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশীদ পাটোয়ারী, সহ সভাপতি মিজানুর রহমান হাওলাদার, মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সাংবাদিক শওকত আলী, ব্যবসায়ী সমিতির নেতা ও ব্যবসায়ী জাকির হোসেন বেপারী, মাহবুব মোস্তফা, সোহেল খান, লুৎফুর রহমান লুতু ছৈয়াল, ওমর ফারুক পাটোয়ারী (আপন), সেলিম খন্দকার, আরিফ খন্দকার, তপন সাহা, স্বপন দে কামাল হাওলাদার, মাংস ব্যবসায়ী মাসুদ গাজী, শাহজাহানসহ বাজারের ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন