প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ । ৭:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর মোহনা স্টিল বডি সমবায় সমিতির সভাপতি রহিম ও সম্পাদক স্বপন

সাইদ হোসেন অপু চৌধুরী
দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র বড় স্টেশনে মোহনা স্টিল বডি সমবায় সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর ) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে বড়ষ্টেশন জেলা জাকের পার্টির কার্যালয় মাঠে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত নির্বাচনে ৮২ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
এই নির্বাচনকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে চাঁদপুর বড়স্টেশন এলাকা। নির্বাচনে বিজয়ীরা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন মোঃ তসলিম বেপারী, হানিফ বেপারী, জিয়া প্রধানীয়া।
উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহানুর বেপারী (শানু), ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হযরত আলী মাল, সদস্য কালাম গাজী, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চুন্নু দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য, ৭ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম গাজী সহ রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি আব্দুর রহিম মোল্লা, সহ সভাপতি আনোয়ার গাজী, সাধারণ সম্পাদক স্বপন বেপারী, সহ সাধারণ সম্পাদক শুক্কুর দেওয়ান। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাসেল বেপারী কোষাধ্যক্ষ ও হাসান গাজী প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন