প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ । ৬:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুধীজন ও কমর্তাদের সাথে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মনিরুল ইসলাম মনির

বর্তমান প্রেক্ষাপটে আইন শৃংখলার উন্নয়নে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেনাবাহিনী কর্তৃক চলমান সমস্যা এবং কার্যকরী ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি। উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২১ বীর; লেঃ কর্ণেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি। এছাড়াও ভূমি কর্মকর্তা, অফিসার ইনচার্জ, উত্তর মতলব সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি এর পর্যালোচনা এবং আশু ব্যাবস্থাসহ পারিপার্শিক অন্যান্য বিষয় মোকাবেলায় সকল স্তরের একসাথে কার্যক্রম এবং পারস্পারিক সহায়তা প্রদান সর্ম্পকে আলোচনা করা হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক এরুপ মত বিনিময় সভা সহ অন্যান্য কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

সভায় উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার, বেলতলি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সগির আহমেদ, সুজাতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সজিব হোসেন পাটোয়ারী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন, সাড়ে পাঁচানি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, প্রভাষক রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র নেতা নাজমুল হাসান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন