প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ । ৭:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অবহিতকরণ সভা

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিসিডিএর মতলব দক্ষিণ উপেজলার সমন্বয়কারী কারিমা বেগমের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন ব্যক্তি যেন দক্ষ শ্রমিক না হয়ে বিদেশ না যায়। আবার উন্নত জীবনের আশায় দালাল ধরে অবৈধ পন্থায় বিদেশ পাড়ি দিতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণহানি না ঘটায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এসময় যেকোনো ব্যক্তি সবকিছু জেনে বুঝে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি।

অবহিতকরণ সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী কারিমা বেগম। পরে উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্বে সকলের প্রশ্নের জবাব প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মানষী সাহা, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মজিদ প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিয়াজী, সংরক্ষিত মহিলা মেম্বার জোহরা আক্কাস, ঝর্ণা বেগম, ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, মোস্তফা খন্দকার, শহীদ মিয়াজী, কাউছার প্রধান, খোকন দেওয়ানজী, জসিম উদ্দিন, তাপস দাস, সমাজসেবক ইউনুস সরকার, আলী আক্কাস মিয়াজী, সিসিডিএ এর লোন শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সিসিডিএ খাদেরগাঁও ইউনিয়ন শাখার সোশ্যাল মবিলাইজার (এসএম) সাথী রাণী দাসসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন