মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে উগ্রবাদ ইসকন সন্ত্রাসীদের হাতে শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, ফাঁসি এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তাওহিদী জনতার ব্যানারে শনিবার (৩০ নভেম্বর) বাদ জোহর নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালমান আহমেদ ফরিদি, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিলানী তালুকদার, জেলা যুবদলের সহসম্পাদক এমএ আজিজ ঢালী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বকাউল, ছাত্র-জনতার মধ্য থেকে মো. শরিফুল ইসলাম, মশিউর রহমান বাঁধন, বশির আহমেদ, মো. রাসেল, মো. আলাউদ্দিন কাজী প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবী জানান। একই সাথে শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবী করেন। বিক্ষোভ মিছিলে সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহিদী জনতা অংশগ্রহণ করেন।

মোজাম্মেল প্রধান হাসিব