প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ । ১১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে অটোরিকশা চালক হত্যায় জরিত ৩ আসামি গ্রেপ্তার

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মঈন উদ্দিন মিয়াজী (১৬) হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক আসামীরা হলো মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. রাব্বি ওরফে কালু (২৬), মো. জসিম (২৬) ও মো. ইসমাইল হোসেন (৪৪)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, কিশোর অটোচালক মঈন উদ্দিন হত্যার ঘটনায় ১ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার সূত্রধরে মতলব দক্ষিণ থানার ওসি সালেহ্ আহাম্মদ এবং এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। ওই দলটি তদন্ত করে হত্যায় জড়িত আসামী মো. রাব্বি ওরফে কালুকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে গতকাল ২ ডিসেম্বর অভিযান চালিয়ে আসামী জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে এবং ইসমাইলের হেফাজতে থাকা অটোরিকশার ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত অপর পলাতক আসামী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এসপি আরও বলেন, আসামিরা গত ২৯ নভেম্বর দুপুরে পূর্ব পরিকল্পার আলোকে আসামী সুজন মোবাইল ফোনে কিশোর চালক মঈন উদ্দিনকে মতলবের ধনারপাড় এলাকায় আসার জন্য বলে। ওই চালক তাদের কথামত বাড়ি থেকে ধনারপাড় চলে আসে। সেখানে আসলে সুজনসহ সকল আসমী তার ব্যাটারী চালিত অটোরিকশা করে উপজেলার নাগদা, আশ্বিনপুর, নারায়ণপুরসহ বিভিন্নস্থানে ঘুরাঘুরি। সন্ধ্যার পরে তারা হত্যাকান্ডের ঘটনাস্থল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের গলগল্লার মোড়ে খালের পাড় নিয়ে যায় মঈনকে। সেখানে তারা কৌশল করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং অটোরিকশাটি চালিয়ে আসামী ইসমাইলের গ্যারেজে নিয়ে আসে। সেখানে তারা ব্যাটারিগুলো ২৩ হাজার ৫শ’ টাকায় বিক্রি করে ওই টাকা ভাগাভাগি করে নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়-তারা সরাসরি এই হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তাদেরকে আজই চাঁদপুর আদালতে পাঠানো হবে।
প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাসন ও অর্থ) সুদীপ্ত কুমার রায়, ক্রাইম এন্ড অপারেশন রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ্ আহাম্মদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; হত্যার শিকার অটোরিকশা চালক মঈন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের নাছির উদ্দিন মিয়াজীর ছেলে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন