প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মৈশাদীর ৪ ও ৫নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ

অনলাইন ডেস্ক
সজীব খান : আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেছে ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৬টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।
মৈশাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সালেহ্ আঞ্জুম তমাল পাটোয়ারী  সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম মিয়া ও সদস্য মোঃ কবির খানের যৌথ পরিচালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সহ-সভাপতি মোঃ বোরহান বেপারী, গাজী মোঃ শাহিদুল ইসলাম স্বপন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনির উদ্দিন বিদ্যুৎ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মোফাজ্জল হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারন সম্পাদক মোঃ ইকবাল মৃর্ধা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এবার নৌকার বিজয়ের বিকল্প নেই। কারন দলীয় আন্তঃকোন্দলের কারনে ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থীত চেয়ারম্যান থেকে বঞ্চিত। তাই এবার ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি আগামী ১১ তারিখে নৌকার বিজয় নিশ্চিত করে ভোট কেন্দ্র থেকে বাড়ী ফিরতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন