প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ । ১২:১৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডীনস্ অ্যাওয়ার্ড পেলেন কাজী মুহতাসিম ফুয়াদ

নিজস্ব প্রতিনিধি

কাজী মুহতাসিম ফুয়াদ (পিপুল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন।

তিনি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিবের হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

তিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক প্রফেসর ড. অরুন কুমার বসাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাছিমা আক্তার।

কাজী মুহতাসিম ব্যাচেলর অব ফার্মেসীর অনার্স ফাইনাল পরীক্ষা ২০২২-এ সিজিপি ৪-এর মধ্য ৩.৯২ পয়েন্ট পেয়ে তাঁর বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।

তিনি একই বিভাগে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি হাজীগঞ্জ পৌরসভার বলাখাল কাজী বাড়ির অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার কাজী সামছুল আলমের কনিষ্ঠ পুত্র।

তাঁর মা লুৎফুন্নাহার পুতুল গৃহিণী। তিনি বলাখাল যোগেন্দ্র নারায়ণ (জেএন) উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র এবং চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সেজো ভাইয়ের ছেলে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন