শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতির স্মরণে শাহরাস্তিতে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বাদিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে পৌর শহরের মাহবুবল হক উবি মাঠে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টের চেচিয়ারা একাদশ এবং গাজী কবির একাদশের মাঝে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিতব্য খেলা উপভোগ শেষে অতিথি বৃন্দ আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পৌর বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: ইকবাল হোসেন। তিনি তার বক্তব্য বলেন, লেখাপড়ার ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি যুব সমাজের ক্রিড়াশৈলী প্রদর্শনের প্রয়োজন রয়েছে। এতে যুবকরা খারাপ কর্মকাণ্ড বা মাদকে না জড়িয়ে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার। অন্যান্য অতিথি মধ্যে পৌর বিএনপির উপদেষ্টা মোঃ জহিরুল হক (বি.এস.সি),পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান রায়হান,
সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন , বিএনপি নেতা দাওয়াত হোটেলের স্বত্বাধিকারী কাজী মোঃ শাহবুদ্দিন, শিক্ষক সাহিত্যক গাজী কবির,ফারুক হোসেন (বি.এস.সি) মোঃ আবু তৈয়ব সেলিম, মেহের ইউপি বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজুমদার, এবি এম আবদুল্লাহ, প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ খেলায় গাজী কবির একাদশ বিজয়ী হয়ে টপি জয় করে।এতে ম্যান অফ দ্যা ম্যাচ হন নাইম।

মোঃ মাসুদ রানা