প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ । ৬:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবির সাবেক শিক্ষক মনির খানের ইন্তেকাল

প্রিয় চাঁদপুর ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মনির খান ইন্তেকাল করেছেন, রবিবার রাত ঢাকা নিউরো সাইন্স হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মনির খান মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, তরুন ব্যবসায়ী মোঃ আজাদ খানের পিতা, তিনি বেশ কিছু দিন বার্ধক্য জনিত রোগে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। জীবনশায় এলাকায় তিনি একজন সৎ, আদর্শ শিক্ষক হিসেবে সর্ব মহলে পরিচিত ছিলেন। সদা হস্যউজ্জ্বল এ মানুষটি সব সময় মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতে, তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা সোমবার জোহরের নামাজের পর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন