প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ । ৬:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লঞ্চ থেকে নদীতে পরে যাওয়া নারীকে উদ্ধার করলো চাঁদপুর নৌ পুলিশ

সাইদ হোসেন অপু চৌধুরী

লঞ্চ যোগে ঢাকা যাওয়া পথে পা পিছলে মেঘনা নদীতে পরে যাওয়া নারীকে জেলেদের সহায়তায় উদ্ধার করেছে চাঁদপুর নৌ পুলিশের একটি টিম।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার এলাকার মেঘনা নদীতে এই ঘটনাটি ঘটে।

চাঁদপুর নৌ থানা সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাচনমেঘ গ্রামের শেখ বাড়ির বারাকাত উল্যাহর স্ত্রী মাসুমা আক্তার (৪২) ঢাকা যাওয়ার জন্য সকাল সোয়া ৯ টায় চাঁদপুর লঞ্চঘাট থেক এমভি ঈগল ৩ লঞ্চ যোগে রওনা দেয়। লঞ্চের ভাড়া দেয়ার জন্য ব্যাগ থেকে টাকা বের করে।

এসময় একটি টাকা বাতাসে উড়ে যেতে থাকলে তা ধরতে গেলে পা পিছলে চলন্ত লঞ্চ থেকে মাসুমা আক্তার নদীতে পরে যায়। বিষয়টি চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম এস ইকবালকে ফোনে জানানো হলে তিনি তাৎক্ষণিক একটি টিম ঘটনাস্থলে পাঠান।

নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের সহায়তা মাসুমা আক্তারকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সুস্থ করেন। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন