প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ । ৪:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত সরকারের আমলে গুম-খুনের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেরা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল আবেদীন পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সদস্য সচিব ফরহাদ, ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আ. রহমান মুন্নাসহ আরো অনেকে।
এসময় উপজেলা ছাত্রদলের সদস্য রনি পাটোয়ারী, মো. শান্ত, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আ. খায়ের রানা, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নাদিম প্রধান, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ, নাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন, গুম-খুনের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই ধারা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এ কাজ করে যাবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেড় হাজারের বেশি নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের গুম ও খুনের শিকার হয়েছেন। অবিলম্বে এই সরকারকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’
বক্তারা বলেন, ‘আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অঙ্গীকারবদ্ধ যে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করে গিয়েছে, তাদের মতো ছাত্রদল কখনোই করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করবে।’
বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবছরের মতো বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে। আমরা দীর্ঘদিনের গুম-খুনের রাজনীতি থেকে বের হতে পেরেছি। গত স্বৈরাচার সরকার আওয়ামী লীগ ও এর বসানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন