প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ । ১০:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

এস. এম ইকবাল
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল।
উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় গুমের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হত্যা ও নিপীড়নের বিচার দাবী করেন ছাত্রদল নেতারা।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন শিবলু, পৌর ছাত্রদল নেতা জুম্মন পাঠান, কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন মিজি, রায়হান হোসেন প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন