প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ । ৭:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সারাদেশে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবা হিনী ও নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে।

পরে কলেজের প্রধান ফটকের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খন্দাকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহরিয়ার রাহুলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. গাজী রশিদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়া প্রমুখ।

এসময় কলেজ শাখা ছাত্রদল নেতা রিফাত মজুমদার, সাইফুল খন্দকার, মাইনুদ্দিন বেপারী, কাউছার মজুমদার, শাহপরান প্রধান, নূর মোহাম্মদ ও সাইফ মিয়াজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন