প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাসদ কেন্দ্রীয় সদস্য রাজ্জাকের উপর হামলার প্রতিবাদে সভা

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা বাসদের সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাকের উপর হামলা নির্যাতনের মারাত্মক আহত হয়ে কুমিল্লা জেনারেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সাম্প্রদায়িক গুষ্ঠির এহেন হামলায় বাসদ-চাঁদপুর জেলার উদ্যোগে নতুন রাজার মোড় আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, মহিলা ফোরামের জেলা সভাপতি বাসদ নেতা কমরেড দিপালী রানী দাস, জেলা বাসদ নেতা ও জেলা কৃষক ফ্রন্টের সভাপতি হারুনুর রশিদ, জেলা বাসদ নেতা জি এম বাদশা, শ্রমিক ফ্রন্ট সদর কমিটির আহ্বায়ক আবু তাহের বন্দুকসী প্রমুক।

বক্তারা বলেন, গত কয়েকদিন পূর্বে মহীয়সী নারী ও শিক্ষা অনুরাগী, মানব দরদী সমাজ উন্নয়নের অগ্রনী সৈনিক নওয়াব ফয়জুন্নেছার ছবি ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এফ.এফ কমান্ডার রফিকুল ইসলামের ভাস্কর্যের উপর কালো কালি লেপন করে ছবি বিকৃতি করা হয়েছে। বেশ কয়েকদিন অতিবাহিত হলেও কুমিল্লা জেলা কর্তৃপক্ষের অবহেলায় তা পরিস্কার না করায় (ছবিগুলো) বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা বাসদের সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক বিবেকের ও দায়িত্ববোধের তাড়নায় বাধ্য হয়ে স্বউদ্যোগে ছবিগুলো পরিস্কার করার সময় একদল মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার উপর হামলা করে, কিল-ঘুষি এমনকি লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। স্থায়ী কিছু বিবেকবান মানুষ মারাত্মক আহত কমরেড আবদুর রাজ্জাক কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়ে চিকিৎসা করাচ্ছেন।

উক্ত ঘটনায় জেলা বাসদের নেতৃবৃন্দ কমরেড আবদুর রাজ্জাকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তর করে বিচারের জন্য জোর দাবী জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন