প্রকাশের সময়: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ড্রেজার মালিক আটক, মুচলেকা দিয়ে ছাড়া !

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অবৈধ ড্রেজার মেশিন পরিচালনা করায় এক ড্রেজার মালিককে কৌশলে আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার। পরে এলাকার গন্য-মান্য মানুষের সহযোগিতায় মুচলেকা দিয়ে ছাড়া পায় ওই ড্রেজার মালিক আব্দুর রশিদ।

১৭ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার মোবাইল ফোনে কৌশলে খবর দিয়ে ওই ড্রেজার মালিককে আটক করেন।

জানাযায়, অভিযুক্ত ড্রেজার মালিক আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে উপজেলার পশ্চিম অঞ্চলে অবৈধভাবে নদী, খাল ও কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। ইতোপূর্বে প্রশাসনের পক্ষে থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং ড্রেজার মেশিন ভেঙ্গেও দেওয়া হয়েছে। গত কয়েকদিন যাবৎ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাটাখালী এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার লোক পাঠিয়ে তাকে না পেয়ে পরে তাকে কৌশলে মোবাইল ফোনে ডেকে এনে আটক করে এবং পরে এলাকাবাসীর সহযোগিতা আব্দুর রশিদ ভবিষ্যতে এ ধরনের কাজ করবেনা বলে মুছলেকা দিয়ে ছাড়া পায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুন নাহার জানান, ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অভিযুক্ত আব্দুর রশিদ এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় তাকে কৌশলে ডেকে এনে আমরা আটক করেছি। পরে এলাকায়বাসীর সহযোগিতায় এবং এমন কাজ ভবিষ্যতে আর করবে না বলে মুছলেকা দিয়ে ছাড়া পায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন