প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ । ৬:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চিতোষী জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

মোঃ রাফিউ হাসান হামজা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব ইউনিয়নের অফিস চিতোষীতে আধুনিক ও উন্নতমানের সেবা নিয়ে চিতোষী জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে এ হাসপাতালের শুভ উদ্বোধন করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট মো. নজরুল ইসলাম।

চিতোষী বাজার রেজিষ্ট্রি অফিস সংলগ্ন নিজস্ব ভবনে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে কাইমুল হক রিংকু ও ডাঃ সাইফুল ইসলাম চৌধুরী’র তত্বাবধানে ডাঃ ফয়েজউল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের ডাঃ মোঃ মুশফিকুল ইসলাম আদনান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়া উদ্দিন ইমরান প্রমুখ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, চিতোষীর দিকে দীর্ঘদিন ধরে আধুনিক মানের কোনো বেসরকারি হাসপাতাল ছিলো না।

বর্তমানে জেনারেল হাসপাতালটি আধুনিক বিশেষজ্ঞ ডাক্তার, ডিপ্লোমা নার্স, অভিজ্ঞ স্বাস্থ্য কর্মী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে এখানে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। শাহরাস্তি, মনোহরগঞ্জ উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালের মাধ্যমে উন্নত সেবা পাবে।

জনগণকে উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন