প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ । ৮:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মৈশাদী ইউনিয়নে বিদেশগামীদের নিয়ে সিমস্ প্রকল্পের প্রশিক্ষণ

সাইদ হোসেন অপু চৌধুরী

জেনে-বুঝে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই-ই মেলে এই প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্ভাব্য বিদেশগামীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রায় ২৫ জন সম্ভাব্য বিদেশগামীদের নিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিসিডিএ এর সিমস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা (মনিটরিং এন্ড ইভিলেশন) মো: রফিকুল ইসলাম।

প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিডিএ সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।

তিনি বলেন, অভিবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি, কিন্তু অভিবাসন সম্পর্কে পর্যাপ্ত ধারণা বা সঠিক প্রক্রিয়া না জানার কারণে অনেকে ক্ষতি এবং হুমকির মধ্যে থাকে, এবং বেশির ভাগ ক্ষেত্রেই অভিবাসীরা ক্ষতির সম্মুখীন হোন। তিনি অভিবাসন প্রক্রিয়া যাতে সহজ, বৈধ, নিরাপদ এবং সর্বপরি টেকসই ভিত্তিক হয় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য দিয়ে সঠিক পাসপোর্ট করে যাতে বিদেশে যায় সেই দিকেও গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, প্রবাসে গিয়ে একজন প্রবাসী শুধু পরিবার নয়, দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। বৈদেশিক কর্মসংস্থানের ফলে দেশের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

উল্লেখ্য: সিসিডিএ সিমস প্রকল্প চাঁদপুর জেলা ৬ টি উপজেলার প্রাথমিক ভাবে ৩০ টি ইউনিয়নের তাঁদের কার্যক্রম আগামী ৪ বছরের জন্য পরিচালনা করে থাকবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন