প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী চাঁদপুর জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিশেষ মোনাজাত ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন