প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গত সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালনা নাজনীন তৃষা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি নিরুপম মজুমদার, হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার, সাবেক কমান্ডার বারেক বকাউল। আলোচনা শেষে উপজেলার ৭৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন।
এসময় উপজেলার মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর পূর্বে সূর্যয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ  প্রশাসক উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩১ বার প্রতিধ্বনি শেষে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহীদ মিনারে  শহীদদের প্রতি ফুললেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এর পর হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন এর নেতৃত্বে একটি সুসজ্জিত পুলিশ সদস্যের টিম শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার এ কে এম আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে অন্যান্য ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক ফারুকুল ইসলাম ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপুর নেতৃত্বে শহীদদের স্মরনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
উপজেলা যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি ও সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন নেতৃত্বে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।উপজেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক বোরহান উদ্দিন জোটন ও সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী এবং ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহাম্মেদ আখন ও সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
উপজেলা মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন