প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টিসিবির তেলের লেবেল পরিবর্তন করায় শাহরাস্তিতে ডিলারকে ৬ মাসের কারাদন্ড

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে টিসিবির তেলের লেবেল পরিবর্তন করায় অভিযুক্ত ডিলারকে ৬ মাসের বিনাশ্রমের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র বেরনাইয়া বাজারে দিহান ইভান পাইকারি স্টোরে এ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:  ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় বেরনাইয়া বাজারের দিহান ইভান পাইকারী স্টোরে তল্লাশি চালিয়ে ৪৫টি তীর ব্র্যান্ডের সয়াবিন তেলের লেবেল উদ্ধার করা হয়।
টিসিবি কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য ১০ টি কার্টুন খোলা অবস্থায় দোকানে পাওয়া যায়। খোলাবাজারে বিক্রয়ের জন্য দোকানের তাকে সাজিয়ে রাখা ০৬ টি এক লিটার এবং ০১ টি দুই লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে টিসিবি ডিলার মোঃ জহিরুল ইসলাম শাওন টিসিবি পণ্যের গায়ের লেবেল পরিবর্তন করে দোকানে খুচরা বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন।
বিগত ৪-৫ মাস ধরে তিনি এভাবে লেবেল পরিবর্তন করে খোলাবাজারে বিক্রয় করছেন বলে জানান।
অভিযুক্ত ডিলার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার রোকেয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী। ওই কান্ডে মনোহরগঞ্জ উপজেলার ছনুয়া গ্রামের মোঃ হাসান পাটোয়ারীর পুত্র টিসিবি ডিলার মোঃ জহিরুল ইসলাম শাওন অভিযুক্ত হন।
শাওনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এই দন্ড প্রদান করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন