চাঁদপুরের পাঠক নন্দিত স্থানীয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ তম বর্ষপূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় পালিত হল প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় মহামায়া বাজারস্থ চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, পত্রিকাটি চাঁদপুরের সবকটি উপজেলায় একঝাঁক ও মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম দূর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসবে।
তিনি বলেন, এ-ই পত্রিকার সম্পাদক সোহেল রুশদী মহোদয়ের বাড়িও আমাদের এই শাহমাহমুদপুর ইউনিয়নে। সেই হিসেবে আমরা গর্বিত।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম, দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার গাজী মোঃ মহসিন, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, মহামায়া বিকল্প সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক আক্কাছ খান, ফিল্ড অফিসার মোঃ সজিব হোসেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মহসিন হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, মহামায়া বাজার ব্যবসায়ী আব্দুল কাদির সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি