আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিসিএস (ক্যাডারা) এক ঘন্টার কলম বিরতি পালন করেছেন।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শাহরাস্তির স্বাস্থ্য কমপ্লেক্সের বিসিএস ক্যাডার ডাক্তারগণ কলম বিরতি রেখে হাসপাতাল চত্বরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আজ এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারা দেশে ২৫টি ক্যাডার নিয়ন্ত্রিত সব দফতরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।
সম্প্রতি সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ আকলিমা জাহান বলেন, আজ১ ঘন্টার কলম বিরতি ছাড়াও আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের কর্মস্থলের সামনে মানববন্ধন কর্মসূচি, ৪ জানুয়ারি (শনিবার) ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে।
সেখান থেকে বড় কর্মসূচি আসবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী (আরএমও, ডাঃ অসিত কুমার দাস (ডেন্টাল সার্জন) ডাঃ আতিকুল ইসলাম (শিশু বিশেষজ্ঞ), সাইফুল ইসলাম, ডাঃ জিল্লুর রহমান, ডাঃ ফারুক হোসেন, ডাঃ খালিদুর রহমান, ফরিদা ইয়াসমিন কনা (হোমিও বিশেষজ্ঞ), মুশফিক বিন বাকের মেডিকেল অফিসার সহ অন্যান্য ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন ।

মোঃ মাসুদ রানা