চাঁদপুরের শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান মনিরের মমতাময়ী মা মরিয়মের নেছা ৮৫ ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সন্ধ্যা রাতে তিনি পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্ৰামের মিত্রবাড়িতে দীর্ঘদিন নানান অসুস্থতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য ও সমবেদনা জ্ঞাপন করেন, শাহারাস্তি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী’ শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মরহুমার বড় ছেলে মোঃ মোশারফ হোসেন, মেঝো ছেলে মোঃ মনিরুজ্জামান মনির।

এসময় মরহুমার ছোট ছেলে মোঃ মিজানুর রহমানসহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুমা মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভার্থী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজে ইমামতি করেন, হাফেজ মোখলেছুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন, ঘুঘুশাল গ্ৰামের মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুল হোসেন।

মোঃ মাসুদ রানা