শাহরাস্তিতে খোরশেদ আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অভিযানে মঙ্গলবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা বেপারী বাড়ী এলাকায় অভিযুক্তকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার নির্দেশে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
এতে মৃত আরব আলীর পুত্র খোরশেদকে পুলিশ পাঞ্জাখানা মসজিদের সামনে রাস্তার উপর হতে তাকে (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেসহ আটক করে পুলিশ।
পরে পুলিশ তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা নং-১৬, তারিখ-৩১/১২/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারা ১০ (ক) রুজু করা হয়।

মোঃ মাসুদ রানা