শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রধানে সভার কার্য সম্পাদন হয়।
উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া যে কোন পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে উপস্থিত সকল পক্ষ উপজেলা প্রশাসন কে সম্প্রতি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় এতে আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, অফিসারদের মধ্যে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েশা আক্তার আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার আবুল হাসান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
জনপ্রতিনিধিদের মধ্যে ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোশারফ হোসেন, ওমর ফারুক দর্জি, মোঃ জহিরুল ইসলাম মানিক,মোঃ রুহুল আমিন, মোঃ মাহাতাব উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন।

মোঃ মাসুদ রানা